ATN
শিরোনাম
  •  

সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে জামালপুর ৩৫ বিজিবি

         
সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে জামালপুর ৩৫ বিজিবি

সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে জামালপুর ৩৫ বিজিবি

ভারত থেকে ৮ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে। তবে পুশইন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা। এতে করে রাতভর উত্তেজনা দেখা দেয় জামালপুর সীমান্তে।

রোববার রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বড়াইবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১ টার দিকে রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রস্তুতি নেয় বিএসএফ। এক পর্যায়ে জোরপূর্বক পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী।

এদিকে বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় এলাকাবাসী। বিজিবির কড়া পাহাড়ায় অবশেষে পুশইন চেষ্টা ব্যর্থ হয় বিএসএফ।

সোমবার ভোর রাতেও কয়েকজনকে দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে আবারও পুশইনের চেষ্টা করা হয়। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধায় সেখানেও ব্যর্থ হয় পুশইন চেষ্টা।

জামালপুর বিজিবি সূত্র জানায়, সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছে তবে এলাকাবাসীর সহায়তায় তা রুখে দেওয়া হয়েছে। বর্তমানে বিজিবি সতর্কতাবস্থায় রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ