ATN
শিরোনাম
  •  

শরীয়তপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রহস্যজনক তাপ

         
শরীয়তপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রহস্যজনক তাপ

শরীয়তপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রহস্যজনক তাপ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের একটি স্থান থেকে বের হচ্ছে রহস্যজনক অস্বাভাবিক তাপ। পানি ঢেলেও কমছে না উত্তাপ। স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল ও আতঙ্ক। উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটি অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে উত্তপ্ত এলাকার পরিধি বাড়তে থাকলে, দেখা দেয় চাঞ্চল্য। কৌতূহলবশত মাটি খুঁড়ে দেখা যায়, শুধু উপরিভাগ নয়, মাটির নিচ থেকেও বের হচ্ছে তাপ। এরপরই ছড়িয়ে পড়ে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন, রাসায়নিক বিক্রিয়া, কেউ বলছেন ভূগর্ভস্থ গ্যাসের প্রভাব, আবার কারো ধারণা, কোনো অজানা কারণ থাকতে পারে এর পেছনে।

হাসপাতাল এলাকায় এমন ঘটনা হওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। উত্তপ্ত স্থানে পানি ছিটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা শুকিয়ে যাচ্ছে জানান এবিএম বাসার, স্টেশন কর্মকর্তা, গোসাইরহাট ফায়ার স্টেশন।

ঘটনার কথা ছড়িয়ে পড়ার পর হাসপাতাল এলাকায় ভিড় করছেন উৎসুক মানুষ। রোগী ও দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

রিপোর্ট : গি/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ