ATN
শিরোনাম
  •  

নেইমারের ইনজুরির সর্বশেষ যা জানা গেল, তবে কি খেলবেন মরক্কোর বিপক্ষে?

         
নেইমারের ইনজুরির সর্বশেষ যা জানা গেল, তবে কি খেলবেন মরক্কোর বিপক্ষে?

নেইমারের ইনজুরির সর্বশেষ যা জানা গেল, তবে কি খেলবেন মরক্কোর বিপক্ষে?

অবশেষে উৎকণ্ঠার অবসান হতে চলেছে ব্রাজিল ফুটবলে। চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলতে না পারা নেইমারের সর্বশেষ এমআরআই রিপোর্ট অত্যন্ত ইতিবাচক এসেছে। দলের প্রধান চিকিৎসক ডক্টর রদ্রিগো লাসমার নিশ্চিত করেছেন, নেইমারের ডান পায়ের পেশির গ্রেড-টু চোটটি আশাতীত দ্রুত গতিতে সেরে উঠছে।

ব্রাজিলিয়ান মিডিয়া থেকে পাওয়া তথ্যে জানা গেছে, নেইমারের ক্ষতিগ্রস্ত পেশির ফাইবারগুলো বেশ চমৎকারভাবে জোড়া লেগেছে এবং সেখানে কোনো নতুন পানি বা ফোলাভাব নেই। তবে নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না কোচ কার্লো আনচেলত্তি।

২৮শে মে নেইমারের ডান পায়ের পেশিতে যে গ্রেড-টু ফাইবার টিয়ার ধরা পড়েছিল, এমআরআই স্ক্যানে দেখা গেছে সেটির হিলিং প্রসেস বা নিরাময় অত্যন্ত ইতিবাচক। নেইমার পুরো দলের সঙ্গে ওহাইওর মিশর ম্যাচে যাননি, তিনি নিউ জার্সির মূল বেস ক্যাম্পেই ফিজিওথেরাপিস্টদের সাথে পুনর্বাসনে ছিলেন।

আজ সোমবার দুপুরের রিপোর্টের পর প্রধান কোচ কার্লো আনচেলত্তি এবং ডক্টর লাসমার সিদ্ধান্ত নিয়েছেন, নেইমার মঙ্গলবার থেকে হালকা বল-ট্রেইনিং বা দলগত অনুশীলনে ফিরতে পারবেন। যদিও ১৪ই জুন মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমার শুরু থেকেই খেলবেন না। তবে ১৯শে জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে টার্গেট করে তাঁকে সম্পূর্ণ ফিট করার পরিকল্পনা করছে মেডিকেল টিম।

গ্লোবো এস্পোর্তের দাবি, যদিও নেইমার শারীরিকভাবে বেশ ফিট বোধ করছেন, তবুও ১৪ই জুনের মরক্কো ম্যাচে শুরু থেকেই তাঁকে খেলানোর ঝুঁকি নেবেন না আনচেলত্তি, তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে সুপার-সাব হিসেবে ১৫-২০ মিনিটের জন্য ব্রাজিলের অল-টাইম টপ স্কোরারকে মাঠে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

রিপোর্ট : ব. মি/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ