সোনার গয়নায় ভরি প্রতি ভ্যাট অর্ধেক কমে হতে পারে ৫ হাজার টাকা। কার্যকর হতে পারে আগামী বাজেট থেকেই। দেশে এখন সোনা কেনাবেচার ক্ষেত্রে মোট বিক্রয় মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট ধার্য রয়েছে।
দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৯ হাজার টাকায়। এ দামে সোনা কিনলে এখন প্রতি ভরিতে ৫ শতাংশ হারে ক্রেতাকে ভ্যাট দিতে হচ্ছে প্রায় সাড়ে ১১ হাজার টাকা।
সোনার দাম বেড়ে যাওয়ায় এই পদ্ধতিতে ভ্যাটের টাকার পরিমাণ অনেক বেড়ে গেছে। ফলে এ পদ্ধতিতে যথাযথভাবে ভ্যাট আদায় হচ্ছে না। তাই ব্যবসায়ীদের দাবির মুখে শতাংশের বদলে এই ফিক্সড ভ্যাট নির্ধারণ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।
আগামী বাজেটে নির্ধারিত অঙ্কের ভ্যাট কার্যকর হলে তাতে প্রতি ভরি সোনা কিনতে গ্রাহককে দিতে হবে পাঁচ হাজার টাকা।
রিপোর্ট : গো. কা. র/মা. হা