ATN
শিরোনাম
  •  

মিশরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩

         
 মিশরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩

মিশরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩

মিশরের কায়রোতে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এই আলোচনার মধ্যেই গাজায় চালানো ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের কাছের আল-মাওয়াসি এলাকা, গাজা সিটি এবং দেইর আল-বালাহতে এই হামলাগুলো চালায় ইসরায়েলি বাহিনী।

হামাস প্রতিনিধিরা ‘বোর্ড অব পিস’ এবং মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ না হলে কোনো অগ্রগতি সম্ভব নয়। কায়রোর এই আলোচনা আরও বেশ কয়েক দিন ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বড় ধরনের যুদ্ধ অনেকটাই থেমে আছে। তবে এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। মূল বিষয়গুলো হলো, ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের অস্ত্র জমা দেওয়া এবং গাজা পুনর্গঠন।

রিপোর্ট : শা. মা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ