ATN
শিরোনাম
  •  

ইরান ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা : দাবি ট্রাম্পের

         
ইরান ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা : দাবি ট্রাম্পের

ইরান ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা : দাবি ট্রাম্পের

যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলো। দুদেশই উভয়পক্ষের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এ ঘটনা ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে, নতুন করে উত্তেজনা দেখা দেয়ায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইরানের অন্যতম শর্ত ছিল, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। কিন্তু যুদ্ধবিরতি উপেক্ষা করে রাজধানী বৈরুতের উপকণ্ঠে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।

লেবাননে হামলার জবাব দিতেই উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী--আইআরজিসি। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল।

জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্ফাহান শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে দুটি ও ইস্ফাহানে তিনটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলজুড়ে সামরিক লক্ষ্যবস্তুগুলোয় বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্র্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তার সতর্কবাণীকে পাত্তাই দেয়নি ইসরায়েল।

পাল্টাপাল্টি হামলার ঘটনার পরও ট্রাম্প আশাবাদী : ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাতকারে বলেছেন : ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে হবে এবং একটি চুক্তি করতে হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তিই করুক না কেন, নেতানিয়াহুকে তা মেনে নিতে হবে। তাঁর সামনে অন্য কোনো বিকল্প থাকবে না বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে, নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ২০ সেন্ট বেড়ে ৯৬ ডলারে পৌঁছেছে। পাশপাশি, মার্কিন অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ২ ডলার ৮৭ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৩ ডলার।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ