আকস্মিক ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ডিফেন্ডার ওয়েসলি
ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেল ব্রাজিল ডিফেন্ডার ওয়েসলির। গত শনিবার মিসরের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জেতা ম্যাচে বাম উরুর পেশিতে চোট পান রোমার এই রাইট ব্যাক। এটাই তাকে ছিটকে দেয় বিশ্বকাপ থেকে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাৎক্ষণিকভাবে ওয়েসলির বদলি হিসেবে ২৬ জনের স্কোয়াডে নিয়েছেন ইতালিয়ান সিরি-আ’র আটলান্টায় খেলা মিডফিল্ডার এডারসনকে। সোমবার যুক্তরাষ্ট্রে গিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে এডারসনের। পরের শনিবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ের মিশন শুরু হবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সি-গ্রুপে খেলবে মরক্কো, হাইতি ও ক্রোয়েশিয়ার সঙ্গে।
এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ওয়েসলির জন্য দু:খ প্রকাশ করেছে। ওয়েসলিই ছিলেন ব্রাজিলের স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ রাইট ব্যাক। এই পজিশনে আনচেলত্তিকে এখন সেন্টার ব্যাক দানিলো অথবা ইবানেজকে খেলাতে হবে।
রিপোর্ট : প. কু/মা. হা