ATN
শিরোনাম
  •  

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

         
ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হলে দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসে ওয়াশিংটন ও তেহরান যৌথভাবে কাজ করতে পারে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো চূড়ান্ত শান্তি চুক্তি না হলে আবারও যুদ্ধ শুরু হবে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে সমঝোতা হলে ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার নিষ্ক্রিয় করার কাজ দুই দেশ মিলে সম্পন্ন করতে পারে। এ বিষয়ে তিনি আশাবাদ প্রকাশ করলেও আলোচনার সফলতা নিয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছেন।

ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও ওয়াশিংটন এখনই কোনো অর্থনৈতিক ছাড় দিতে প্রস্তুত নয়। তিনি বলেন, চুক্তি সম্পন্ন হওয়ার আগে ইরানের সম্পদ অবমুক্ত করা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। এসব পদক্ষেপ কেবল তখনই বিবেচনা করা হবে, যখন একটি পূর্ণাঙ্গ সমঝোতা কার্যকর হবে এবং ইরানের আচরণে বাস্তব পরিবর্তন দেখা যাবে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আলোচনা সফল না হলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে যেতে পারে। তবে তিনি দাবি করেন, বর্তমানে দুই পক্ষ একটি সম্ভাব্য সমঝোতার বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে।

আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। এ বিষয়ে তারা নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং পারমাণবিক স্থাপনার ভবিষ্যৎ নিয়ে এখনও অনেক আলোচনা রয়ে গেছে।

একই সময়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের অবস্থান ও পরিমাণ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, সাম্প্রতিক হামলার পর কয়েকটি পারমাণবিক স্থাপনা সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ