ATN
শিরোনাম
  •  

ডিবির সাবেক প্রধান হারুন ঢাকা-কক্সবাজারের সম্পদ জব্দ করেছে দুদক

         
ডিবির সাবেক প্রধান হারুন ঢাকা-কক্সবাজারের সম্পদ জব্দ করেছে দুদক

ডিবির সাবেক প্রধান হারুন ঢাকা-কক্সবাজারের সম্পদ জব্দ করেছে দুদক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হারুন অর রশীদের নতুন করে কক্সবাজারে জমি এবং ঢাকার উত্তরা-বনানীর অভিজাত ক্লাবে সদস্যপদ থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এসব সম্পদ সংস্থাটির আবেদনে জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন-দুদকের তদন্তে উঠে এসেছে, রাজধানীর অভিজাত এবং ব্যয়বহুল বনানী আর উত্তরা ক্লাবের সদস্য ছিলেন ডিবি'র সাবেক প্রধান হারুন অর রশীদ। এসব ক্লাবে ১০ থেকে ১৫ লাখ টাকা দিয়ে তিনি সদস্যপদ নিয়েছিলেন বলে তথ্য পেয়েছে সংস্থাটি।

হারুন অর রশীদের বিরুদ্ধে সাড়ে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তদন্ত করতে গিয়ে কক্সবাজার ও ঢাকার বাড্ডা এলাকায় আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক।

এছাড়া মিলেছে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদসহ বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পদ। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে ৪৭০ কোটি আত্মসাতের অভিযোগে এন এ এইচ স্পিনিং মিলের এমডিকে তলব করেছে সংস্থাটি।

রিপোর্ট : তা. সৌ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ