৭৩ ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন তামিম ইকবাল
৭৪ ভোটের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। ফাহিম, ইসরাফিলসহ নির্বাচিত হয়েছেন সবশেষ এডহক কমিটির প্রায় সব সদস্য।
শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার সকাল ১০টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়।
ভোট গ্রহণ শেষে ফল গণণা শেষে সন্ধ্যায় ৬টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম। ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন।
অন্যদিকে, হেরে যাওয়া প্রার্থীরা হলেন, বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।
রিপোর্ট : কা/মা. হা