ATN
শিরোনাম
  •  

পুশইনের ৫০ ঘণ্টা পেরোলেও হয়নি সমঝোতা, মানবেতর জীবন আটকে পড়াদের

         
পুশইনের ৫০ ঘণ্টা পেরোলেও হয়নি সমঝোতা, মানবেতর জীবন  আটকে পড়াদের

পুশইনের ৫০ ঘণ্টা পেরোলেও হয়নি সমঝোতা, মানবেতর জীবন আটকে পড়াদের

পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা করেও বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

দুই দফা পতাকা বৈঠকেও হয়নি এ সমস্যার কোনো সুরাহা। ফলে দীর্ঘ প্রায় ৫০ ঘণ্টা ধরে দুদেশের সীমানার জিরো পয়েন্টে আটকে থেকে ঝড়-বৃষ্টিতে, অনাহারে, অর্ধাহারে মানবেতর জীবন কাটাতে হচ্ছে ৩ শিশু ও ২ নারীসহ পুশইনের শিকার হওয়া মানুষদের।

চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে। স্থানীয় মানুষদের নিয়ে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।

এদিকে যশোর ও কুষ্টিয়া থেকে এরই মধ্যে সীমান্ত এলাকায় এসেছেন আটকে পড়াদের স্বজনরা। অনেকে ভেঙে পড়ছেন কান্নায়। জানাচ্ছেন অনিশ্চিত মানবেতর জীবন থেকে স্বজনদের মুক্তির আকুঁতি। তবে, রাতের আধারে অবৈধভাবে পুশ ইন নয়, দুদেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক আইন মেনে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি করছেন স্থানীয়রা।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ