ATN
শিরোনাম
  •  

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট বাবা, দ্রুত কার্যকরের দাবি

         
রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট বাবা, দ্রুত কার্যকরের দাবি

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট বাবা, দ্রুত কার্যকরের দাবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। একই সঙ্গে তিনি দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা।

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ের মাধ্যমে আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি শতভাগ খুশি।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া সময়সীমার মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি।’

এ সময় বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল হান্নান মোল্লা।

তিনি বলেন, ‘আমার মেয়ে হত্যার ঘটনায় আদালত যে রায় দিয়েছেন, সেটির দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।’

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ