শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতাভিত্তিক, প্রযুক্তি-নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে, উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষে্য সরকার শিক্ষানবিশ, ইন্টার্নশীপ এবং শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়।
আজ রোববার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তকরণের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন-শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি দেশের শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা।
সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজারের বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে আধুনিক এবং প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
দেশের তরুণ সমাজের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক নৈতিক মূল্যবোধে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে।
সবাই মিলে একটি কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টি করবে বলে মনে করেন সরকার প্রধান।
রিপোর্ট : আ. ই. মি/মা. হা