ATN
শিরোনাম
  •  

লেবাননে ২ ইসরাইলি সেনা নিহত

         
লেবাননে ২ ইসরাইলি সেনা নিহত

লেবাননে ২ ইসরাইলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে সেনা সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন একজন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

এছাড়া, শুক্রবার দুর্ঘটনাবশত সংঘটিত গোলাগুলিতে আরেক সেনা নিহত হয়েছেন। অণ্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় লেবাননের সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং এক সেনাসদস্যসহ অন্তত ১২ জন নিহত হন।

দেশটির সেনাবাহিনী জানায়, খারদালি-নাবাতিয়েহ সড়কে একটি সামরিক যানবাহন লক্ষ্য করে চালানো হামলা প্রাণ হারান তারা।

রিপোর্ট : রা. মু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ