ATN
শিরোনাম
  •  

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রো রেল

         
আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রো রেল

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রো রেল

রাজধানীর যাত্রীসেবাকে আরও সুবিধাজনক করতে মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।

এর আগে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেনের নির্ধারিত সময় ছিল রাত ৯টা ৩০ মিনিট।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের সেবা সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় এক মাস ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। সেই কার্যক্রমের সফল বাস্তবায়নের পর আজ থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হয়েছে।

এদিকে, সোমবার থেকে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীরা মেট্রোরেল এবং ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন বলেও জানানো হয়েছে।

তবে প্রাথমিক পর্যায়ে বাড়তি ২০ মিনিট সময়ের মধ্যে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী এবং অন্যটি উত্তরামুখী হিসেবে চলাচল করবে।

ফলে এই অতিরিক্ত সময়ে এক ট্রেনের পর পরবর্তী ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান বজায় থাকবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ