ATN
শিরোনাম
  •  

নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার ১৬ বছর: প্রতিষ্ঠাবার্ষিকী আজ এটিএন নিউজের

         
নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার ১৬ বছর: প্রতিষ্ঠাবার্ষিকী আজ এটিএন নিউজের

নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার ১৬ বছর: প্রতিষ্ঠাবার্ষিকী আজ এটিএন নিউজের

দেশের সংবাদভিত্তিক টেলিভিশন সম্প্রচারে একটি গুরুত্বপূর্ণ নাম এটিএন নিউজ। নির্ভীক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই সংবাদমাধ্যমটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০১০ সালের ৭ জুন সম্প্রচার শুরু করে এটিএন নিউজ। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে দর্শকদের সামনে তুলে ধরার মাধ্যমে সংবাদমাধ্যমটির একটি স্বতন্ত্র অবস্থান তৈরি হয়েছে।

দীর্ঘ ১৬ বছরের পথচলায় এটিএন নিউজ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরেছে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন কর্মকাণ্ড, রাজনৈতিক অঙ্গন, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, বিনোদন, সংস্কৃতি, ঐতিহ্য ও ফ্যাশনসহ বহুমাত্রিক বিষয়বস্তুকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করেছে চ্যানেলটি।

এটিএন নিউজের অন্যতম শক্তি এর সংবাদভিত্তিক বিশেষ অনুষ্ঠান ও টক শো। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্রচারিত আলোচনা অনুষ্ঠানগুলো দর্শকমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধিতেও এসব অনুষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

দায়িত্বশীল সাংবাদিকতার অংশ হিসেবে এটিএন নিউজ বরাবরই সংবাদ পরিবেশনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে।

প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজেদের উপস্থিতি শক্তিশালী করেছে এটিএন নিউজ। টেলিভিশনের পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটিএন নিউজ পরিবার, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ