উঠানে ঘাস খাওয়ায় কুপিয়ে ছাগল হত্যা, প্রতিবাদ করায় নারীকেও হত্যা
ঢাকার আশুলিয়ায় ঘাস খাওয়াকে কেন্দ্র করে একটি ছাগলকে হত্যা করার প্রতিবাদ করায় রুপবান বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে আলি সরকার (৫৫) নামে এক প্রতিবেশী।
আজ শনিবার (৬ জুন) এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এরআগে শুক্রবার দুপুরের দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
নিহত রূপবান বেগম (৪৫) সাভারের আশুলিয়ার তাজপুর এলাকার বাসিন্দা জয়নাল সরকারের স্ত্রী। মামলার প্রধান আসামি আলি সরকার একই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর একটি ছাগল আলি সরকার নামে এক প্রতিবেশির বাড়ির উঠানে গিয়ে ঘাস খায়। এতে ক্ষুব্ধ হয়ে আলি সরকার ছাগলটিকে কোপ দিলে সেটি মারা যায়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে রুপবান বেগম ও আলি সরকারের মধ্যে তর্ক বাঁধে। একপর্যায়ে আলি সরকার তার হাতের ধারালো দা দিয়ে রুপবান বেগমের পায়ে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা