ATN
শিরোনাম
  •  

সরকারের নেয়া কার্যক্রম ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখভালের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

         
সরকারের নেয়া কার্যক্রম ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখভালের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সরকারের নেয়া কার্যক্রম ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখভালের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সরকারের নেয়া কার্যক্রম দেশের সব জায়গায় ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখভালের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় দলের সভায় সাত মন্ত্রণালয়ের কার্যক্রম মূল‍্যায়ন করে এই নির্দেশ দেন তিনি।

আজ শনিবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে একথা জানান, জাতীয় সংসদের চীফ হুইপ মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, বিএনপির সংসদীয় দলের সভায় সাত মন্ত্রণালয়ের কার্যক্রম মূল‍্যায়ন করা হয়েছে। এগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জ্বালানি, আইন, স্বরাষ্ট্র ও পানি সম্পদ। আলোচনা হয়েছে পদ্মা ব‍্যারাজ নির্মাণ নিয়েও। ১১ জুন বাজেট উপস্থাপন এবং ১৫ জুন সম্পূরক বাজেট পাশ করা হবে বলে জানান তিনি।

ত্রিশ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে যাত্রা শুরু করার পরও, বর্তমান সরকার কল‍্যাণমুখি, জনদরদী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করছে বলে জানান সংসদের চীফ হুইপ।

সংবিধান সংশোধন বিষয়ে এক প্রশ্নের জবাবে, তিনি বলেন, সংস্কার যা হওয়ার তা হয়ে গেছে। এখন যা হবে তা সংশোধন হবে। আর, সেই সংশোধন করবে বিএনপি।

তিনি আরও উল্লেখ করেন, কল্যাণমুখী, জনদরদী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই সরকার কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে রোববার (৭ জুন) বিকেল তিনটায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। মূলত এই অধিবেশনেই নতুন অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ