ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপে খেলতে অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

         
বিশ্বকাপে খেলতে অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

বিশ্বকাপে খেলতে অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

চলমান সংঘাত আর চরম কূটনৈতিক উত্তেজনার মাঝে অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলো ইরানের ফুটবলাররা। খেলোয়াড়েরা ভিসা পাওয়ায় বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া নিয়ে কাটলো শঙ্কা।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা ইরান ফুটবল দলের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি সতর্কবার্তাও দিয়েছেন।

সতর্ক বার্তায় বলা হয়, ইরান দল যাতে এ ব্যবস্থার অপব্যবহার করে ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে কোনো সন্ত্রাসী পাঠাতে না পারে, সে ব্যাপারে কঠোর নজর রাখা হবে।

ইরান ফুটবল দল আজ শনিবার তুরস্ক থেকে স্পেনের উদ্দেশে রওনা দেবে। সেখান থেকে আগামীকাল রোববার মেক্সিকোতে নিজেদের বেইসক্যাম্পে পৌঁছাবে তারা। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ চলাকালীন তারা সেখানে অবস্থান করে অনুশীলন করবে। যদিও তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ