ATN
শিরোনাম
  •  

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি

         
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি

ভারতের সংসদ ভবনের নিকটবর্তী দিল্লির সমাবেশস্থল যন্তর মন্তর-এ বিশাল বিক্ষোভ সমাবেশ করছে আলোচিত ব্যঙ্গাত্মক অনলাইন সংগঠন ককরোচ জনতা পার্টি-সিজেপি।

নিটসহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ শনিবার সকাল থেকেই দলে দলে তেলাপোকা সমর্থক যন্তর মন্তরে হাজির হন।

যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরেই সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছান ককরোচ জনতা পার্টি-সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মঞ্চে উঠে অভিজিৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে স্লোগান দেওয়া ছাড়াও সংক্ষিপ্ত ভাষণ দেন।

তিনি বলেন, দেশের যুবসমাজ আর ভয় পাবে না। তারা লড়বে। তেলাপোকা ভয় পায় না, মরেও না। সমাবেশ আটকাতে দিল্লি হাইকোর্টে এক জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলার জরুরি শুনানি গ্রহণের আবেদন শুক্রবারই খারিজ হয়ে যায়।

এরপরই আজ দিল্লি পুলিশ জানায়, শান্তিপূর্ণ সমাবেশে কোনো বাধা নেই। যদিও গতরাত থেকেই সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য দিল্লি পুলিশ জাতীয় সড়কগুলোতে বিশেষ নজরদারি শুরু করেছে।

রিপোর্ট : সি. সি/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ