গাইবান্ধার সাঘাটায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩
গাইবান্ধার সাঘাটা উপজেলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তিনজন হলো, নিরব মিয়া, লাবু হাসান ও রহমত উল্লাহ।
আজ শনিবার (৬ জুন) দুপুরে ভুক্তভোগীর চাচা ফিরোজ মিয়া বাদী হয়ে সাঘাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আজ সকালে সাঘাটা থানায় ধর্ষকদের হস্তান্তর করা হয়। গতকাল রাত দেড়টার দিকে গাইবান্ধার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ি মধ্যপাড়া গ্রামে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে।
জানা গেছে, মেয়েটি মোবাইলে কথা বলার জন্য বাড়ি থেকে বের হলে, সেই সময় মেয়েটির মুখে কাপড় চেপে ধরে বাঁশঝাড়ের নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে ওই তিনজন। মেয়েটির চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে ধর্ষকদের আটক করে। এই ঘটনায় সাঘাটা থানায় ওই মেয়ের চাচা বাদী হয়ে মামলা দায়ের করে।
রিপোর্ট : অ/মা. হা