ATN
শিরোনাম
  •  

আসন্ন বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো হবে : জুনায়েদ সাকি

         
আসন্ন বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো হবে : জুনায়েদ সাকি

আসন্ন বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো হবে : জুনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন আসন্ন বাজেটের মূল লক্ষ্য হলো বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর চেষ্টা করা হবে । এ লক্ষ্যে উৎপাদন ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার।

আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপে চারচা ডটকম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় ব্যবসায়ী নেতা নাসিম মঞ্জুর করপোরেট কর সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনার প্রস্তাব দেন। অন্যদিকে মাহা মির্জা কৃষি খাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করার আহ্বান জানিয়ে কৃষিযান্ত্রিকীকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন।

এ সময় বক্তারা আরও বলেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে একটি বাস্তবমুখী ও সংস্কারভিত্তিক বাজেট প্রয়োজন। তারা কর প্রশাসনের আধুনিকায়ন, আর্থিক খাতে সুশাসন এবং দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।

রিপোর্ট : র/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ