শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়া নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের ঘটনা এবং নোটিশের বিষয়টি প্রধানমন্ত্রী অবহিত আছেন বলেও জানান তিনি।
আজ শনিবার (০৬ জুন) দুপুরে মিন্টো রোডের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ছয় শিশু নিহতের ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, জনস্বার্থে এবং মানুষের জীবনের স্বার্থে আইনানুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে আগামীকাল রোববার বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং সেই উত্তর সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
এসময় গ্রাম থেকে উপজেলা ও উপজেলা থেকে ঢাকামুখী দুই পর্যায়েই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন বিষয়ে প্রধানমন্ত্রী ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির (বুয়েট) সাথে একটি বৈঠক হয়েছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে দুই ধরনের অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা করা হয়েছে।
রিপোর্ট : আ. ই. মি/মা. হা