ATN
শিরোনাম
  •  

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

         
ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

ইরানে ঈদুল গাদির উৎসব উপলক্ষে ২ হাজারের বেশি কারাবন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

শুক্রবার স্বাক্ষরিত এক ডিক্রিতে এসব বন্দির সাজা মওকুফ ও পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তার জন্য হুমকি এবং বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট নাশকতামূলক অপরাধে দণ্ডিতদের এই সাধারণ ক্ষমার বাইরে রাখা হয়েছে।

শিয়া সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির। শিয়া বিশ্বাস অনুযায়ী, বিদায় হজ শেষে মদিনায় ফেরার পথে গাদির খুম নামক স্থানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর চাচাতো ভাই ও জামাতা হযরত আলী (আ.) কে মুসলিম উম্মাহর নেতা ও নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছিলেন। এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর হিজরি বর্ষপঞ্জির ১৮ জিলহজ ঈদুল গাদির উদযাপন করেন শিয়া সম্প্রদায়ের মানুষ।

রিপোর্ট : রা. মু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ