ATN
শিরোনাম
  •  

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

         
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য জানায়। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, নতুন মূল্য তালিকা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের বাজারদর কমে যাওয়ায় স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ২৪৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ