জুলাই সনদ ও সংবিধান সংস্কার ছাড়া নির্বাচন-সংসদ বৈধ নয়: সারজিস আলম
জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার ছাড়া নির্বাচন, সংসদ ও সরকারকে বৈধ বলা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচন কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল জুলাই সনদ বাস্তবায়ন। তিনি দাবি করেন, সেই অঙ্গীকার পূরণ না হলে নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন থেকে যায়।
বক্তব্যে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে দলটি দুইবার তেলের দাম, চারবার গ্যাসের দাম এবং দুইবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। একই সঙ্গে অবৈধ চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সারজিস আলম আরও বলেন, বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে জনগণের কল্যাণে কাজ করতে হবে। জনবান্ধব সরকার না হলে জনগণই তার প্রতিরোধ গড়ে তুলবে। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার না হলে দেশে আবারও গণঅভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
অনুষ্ঠানে এনসিপির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা এমন একটি নির্বাচন প্রত্যাশা করেছিলেন, যার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে এবং যেখানে কোনো চাঁদাবাজ সংসদ সদস্য হওয়ার সুযোগ পাবে না। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নির্বাচনী প্রকৌশলের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে। এ ধরনের বাংলাদেশ জনগণ চায়নি বলেও মন্তব্য করেন তিনি।
সংস্কারের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার প্রশ্নে যতই টালবাহানা করা হোক না কেন, জনগণ শেষ পর্যন্ত এর হিসাব বুঝে নেবে। রাষ্ট্রীয় সেবা ও সুযোগ-সুবিধা পেতে যে ভোগান্তির মুখোমুখি হতে হয়, তার অন্যতম কারণ প্রয়োজনীয় সংস্কারের অভাব। তাই সংবিধান সংস্কার অনিবার্য বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স