দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবর নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বুবলীর পরিবারে এসেছে নতুন সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে দেওয়া এক যৌথ পোস্টে সুখবরটি শেয়ার করেন বুবলী। পোস্টে জানানো হয়, তাদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান।
বুবলী একটি বিশেষ কার্ডও প্রকাশ করেন, যেখান থেকে জানা যায়, গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। কার্ডটিতে আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নাম উল্লেখ করা হয়েছে।
পোস্টে বুবলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।
উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর ঘরে আগে থেকেই একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম শেহজাদ খান বীর। গত বছর যুক্তরাষ্ট্র সফরে স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটিয়েছিলেন শাকিব খান। এর প্রায় ছয় মাস পর থেকেই বুবলীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভক্তরাও অপেক্ষায় ছিলেন নতুন সন্তানের আগমনের খবর শোনার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কন্যাসন্তান জন্মের সুখবর জানালেন এই তারকা দম্পতি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স