বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল, ৯ জুন শুরু ওয়ানডে সিরিজ
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে। দুই ধাপে বাংলাদেশ সফরে আসছে সফরকারীরা।
শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার কিছু আগে প্রথম বহরের ক্রিকেটাররা একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দলের বাকি সদস্যরা রাতের ফ্লাইটে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকারী দল আগামীকাল ঐচ্ছিক অনুশীলন করবে। এরপর ৭ ও ৮ জুন পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেবে অস্ট্রেলিয়া।
৯ জুন মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের সব ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
বাংলাদেশ সফরের দলে নেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। সেই হতাশা নিয়েই বাংলাদেশের বিপক্ষে নতুন মিশন শুরু করতে যাচ্ছে তারা।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারর্শিষ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির সাঙ্ঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জ্যাম্পা।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ ও অ্যাডাম জ্যাম্পা।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স