উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। চালক, হেলপার ও সুপারভাইজারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছানোর পর ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। পরে চালক, হেলপার ও সুপারভাইজার বাসটি ফেরিতে তোলার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফেরির র্যাম্পে আঘাত করে। এতে র্যাম্প ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে জীবিত উদ্ধার করা হয়। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, নৌপুলিশ, বিআইডব্লিউটিএ এবং ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে বাসটি উদ্ধার করে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস