সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক কিশোরী।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং জামতৈল গ্রামের অটোভ্যানচালক মো. নুরু (৪৫)। আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে।
পুলিশ জানায়, মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে বিকল হয়ে যায়। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি দ্রুতগামী বাস বিকল অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত হন তামান্না খাতুন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। আহত তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস