ATN
শিরোনাম
  •  

ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে মামলা

         
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে মামলা

ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে মামলা

ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে দেশদ্রোহিতাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

মামলাটি করেছেন শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি সিং। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রিঙ্কি সিং বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় মমতা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সংহতি রক্ষার শপথ নিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন যা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে বলে তার দাবি।

গত মঙ্গলবার এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা এক ‘বড় খুনি’কে এসটিএফ গ্রেপ্তার করেছিল এবং এ নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। একই বক্তব্যে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথোপকথনের কথাও উল্লেখ করেন।

ভারত ও বাংলাদেশের বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছে, বক্তব্যে উল্লেখিত ব্যক্তি বাংলাদেশের আলোচিত চরিত্র ওসমান হাদি-কে নির্দেশ করে বলা হয়েছে।

মমতার বক্তব্যের সমালোচনা করে রিঙ্কি সিং দাবি করেন, এ ধরনের মন্তব্য বাংলাদেশে ভারতবিরোধী গোষ্ঠীগুলোকে সক্রিয় করতে পারে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে পারে।

তিনি আরও জানান, ইতোমধ্যে শিলিগুড়ি সাইবার থানা-য় অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত খোলার পর তিনি গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করবেন বলেও জানিয়েছেন।

মামলায় ভারতের ইউএপিএ-এর বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে। ইউএপিএ দেশটির সন্ত্রাসবিরোধী আইন হিসেবে পরিচিত এবং এ আইনের অধীনে মামলাগুলো সাধারণত কঠোর আইনি প্রক্রিয়ার আওতায় পরিচালিত হয়।

তবে মামলার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ