ATN
শিরোনাম
  •  

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

         
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সরকারি আশেক মাহমুদ কলেজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে তাহমিদ হাসান রাফি (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রাফি সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম বনপাড়া নিবাসী মুফতি মোঃ জাকারিয়া হাসানের পুত্র। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজ-এ অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির মধ্যে রাফি বন্ধুদের সাথে কলেজ পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বন্ধুরা দ্রুত ত্কে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ