গত এক সপ্তাহের তীব্র তাপদাহে বিপর্যস্ত ছিল জামালপুরের জনজীবন। প্রচণ্ড গরম আর ভ্যাপসা আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। গত তিনদিনে হিটস্ট্রোকে জেলায় চারজনের মৃত্যু হয়েছে।
তবে আজ বৃহস্পতিবার দুপুরে স্বস্তির বৃষ্টি নেমে আসে জেলায়।
বৃষ্টির সঙ্গে সঙ্গে বদলে যেতে শুরু করে আবহাওয়ার চিত্র। দীর্ঘদিনের গরমের পর হঠাৎ বৃষ্টি পেয়ে আনন্দে মেতে ওঠে শিশু-কিশোররা। কেউ বৃষ্টিতে ভিজে উচ্ছ্বাস প্রকাশ করে, আবার কেউ বন্ধুদের সঙ্গে বৃষ্টির আনন্দ ভাগাভাগি করে নেয়।
এদিকে বৃষ্টির পর থেকে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। ফলে স্বস্তি ফিরেছে গরমে কষ্ট পাওয়া মানুষের মাঝে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, পথচারী ও ব্যবসায়ীরা এই বৃষ্টিকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, টানা তাপদাহের মধ্যে এই বৃষ্টি তাদের জন্য অনেকটা স্বস্তির বার্তা হয়ে এসেছে। আবহাওয়ার এমন পরিবর্তনে জনজীবনেও ফিরেছে কিছুটা প্রাণচাঞ্চল্য।
রিপোর্ট : লু র/মা. হা