ATN
শিরোনাম
  •  

বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় জিনিসপত্রের দাম আরো বাড়বে : সিপিডি

         
বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় জিনিসপত্রের দাম আরো বাড়বে : সিপিডি

বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় জিনিসপত্রের দাম আরো বাড়বে : সিপিডি

নতুন করে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় জিনিসপত্রের দাম আরো বাড়বে। প্রবৃদ্ধিতেও পড়বে নেতিবাচক প্রভাব। এমনটাই মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে সরকারি চাকুরেদের পে স্কেল দেয়া যৌক্তিক হলেও, তাদের জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি।

অনেকদিন ধরেই জিনিসপত্রের বাড়তি দাম বা মূল্য‍্যস্ফীতির চাপে রয়েছে সাধারণ মানুষ। সার্বিক মুল্য‍স্ফীতি এখন ৯ শতাংশেরও ওপরে।

এখন নতুন করে বাড়লো বিদ্যুতের দাম। এর আগে বাড়ানো হয়েছিল জ্বালানি তেলের দামও।

এ ব্যাপারে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি মনে করছে, বিদ্যুত ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে বাড়বে উৎপাদন ও পরিবহন খরচ। যা মুল্যস্ফীতিকে আরো উস্কে দিবে।

সবশেষ ২০১৫ সালে সরকারি চাকুরেদের পে স্কেল দিয়েছিল সরকার। এখন ১১ বছর পর আবার আরেকটি দেয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। সিপিডি মনে করছে, এটা দেয়ার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সেবার মানও বাড়ানো উচিত।

তবে সিপিডির আশঙ্কা পে স্কেল বাস্তবায়ন হলে জিনিসপত্রের দাম আরও এক দফা বাড়তে পারে।

রিপোর্ট : গো. কা. র/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ