সারা দেশের আড়তগুলোতে কোরবানির পশুর চামড়া কেনাবেচা শুরু
ঈদের এক সপ্তাহ পর সারা দেশের আড়তগুলোতে পুরোদমে লবণযুক্ত কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে কেনাবেচা শুরু হয়েছে। সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে এখন চলছে বেচাকেনার ব্যস্ততা। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ তুলেছেন মৌসুমী ব্যবসায়ীরা।
ঈদুল আজহারের পর লবণযুক্ত কোরবানির পশুর চামড়া এখন আসতে শুরু করেছে সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকভর্তি চামড়া নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। ট্যানারি এলাকাজুড়ে চলছে পশুর চামড়া বাছাই, ওজন ও দরদামের ব্যস্ততা।
সরকার এ বছর লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার মধ্যে প্রতি বর্গফুটে ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করেছে। এছাড়াও সারা দেশে খাসির চামড়া ২৫-৩০ টাকা এবং বকরির চামড়া ২২-২৫ টাকা নির্ধারণ করা হয়।
তবে মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সরকার চামড়ার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে বাস্তবে তার সঙ্গে বাজারদরের কোনো মিল নেই। পরিবহন, লবণ ও শ্রমিক খরচ মিলিয়ে তাদের যে ব্যয় হচ্ছে তার চেয়ে অনেক কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
অন্যদিকে, ট্যানারি মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা ও দাম কমে যাওয়ায় সরকার নির্ধারিত দামে চামড়া কেনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
রিপোর্ট :তু. ত/মা. হা