ATN
শিরোনাম
  •  

নতুন কোচের কৌশলে স্যান ম্যারিনোর বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে চান বিশ্বনাথ ঘোষরা

         
 নতুন কোচের কৌশলে স্যান ম্যারিনোর বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে চান বিশ্বনাথ ঘোষরা

নতুন কোচের কৌশলে স্যান ম্যারিনোর বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে চান বিশ্বনাথ ঘোষরা

দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। পূর্ণাঙ্গ দল নিয়ে প্রথমবার অনুশীলন করলেন টমাস ডুলি। নতুন কোচের কৌশল আত্মস্থ করে স্যান ম্যারিনোর বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে চান বিশ্বনাথ ঘোষরা। আগামীকাল প্রীতি ম্যাচে স্যান ম্যারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ।

অনুশীলন মাঠ দুর্দান্ত, সুযোগ সুবিধাও পর্যাপ্ত। সবকিছুর পরেও আছে একটা সমস্যা। সান ম্যারিনোর আবহাওয়াটাই জামাল-হামজাদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ কখনও ঠাণ্ডা আবারও কখনও প্রচণ্ড গরম।

দীর্ঘযাত্রা শেষে গত সোমবার সান ম্যারিনোতে পৌঁছায় বাংলাদেশ দল। ঐদিন শমিত সোম যোগ দেন দলের সঙ্গে এবং ভোরে যুক্ত হন জায়ান আহমেদ। পরের দিন মঙ্গলবার ইংল্যান্ড থেকে জামালদের সঙ্গে যোগ দেন হামজা চৌধুরী। এই প্রথম পুর্নাঙ্গ দল নিয়েই অনুশীলন টমাস ডুলির।

দীর্ঘদিন পর দলে এসেছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। আত্মবিশ্বাস বেড়েছে দলের।

আমেরিকান কোচ টমাস ডুলির নতুন এসাইনমেন্ট। নতুন কোচের গেম প্লান, ট্যাকটিসের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন সোহেল, মোরসালিনরা।

প্রথমবার ইউরোপে খেলবে বাংলাদেশ। ইউরোপের ছোট্ট দেশ, ফিফা রাঙ্কিংয়ে সবার নিচে থাকা সান ম্যারিনোর বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই দলকে প্রস্তুত করছেন টমাস ডুলি। যদিও রাঙ্কিং যা বলে তার চেয়ে মাঠে বড় চ্যালেঞ্জই হতে পারে সান ম্যারিনো।

রিপোর্ট :কা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ