রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮, পাল্টা হামলা মস্কোর
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার মাত্রা বেড়েছে। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮ জন নিহত হয়েছেন।
ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১১শ কিলোমিটার ভেতরে ঢুকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল ও নৌঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একটি অস্ত্র কারখানাতেও আঘাত হানে কিয়েভের ড্রোন। একইদিন দোনেৎস্কে ইউক্রেনীয় ড্রোন একটি যাত্রীবাহী বাসে আঘাত হানলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ন্যায়সঙ্গত প্রতিশোধ হিসেবে উল্লেখ করে আক্রমণের তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।
সমুচিত জবাব দেয়ার হুমকি দিয়েছে মস্কোও। জার্মান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইউরোপীয় পক্ষ এবং রাশিয়ার মধ্যে শিগগিরই যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হতে পারে। জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স—এই তিন পরাশক্তি ইউরোপের পক্ষে শান্তি আলোচনার নেতৃত্ব দিতে পারে।
রিপোর্ট : শা. মা/মা. হা