ATN
শিরোনাম
  •  

হিজবুল্লাহ হামলা বন্ধ করলে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত ইসরায়েল ও লেবানন

         
হিজবুল্লাহ হামলা বন্ধ করলে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত ইসরায়েল ও লেবানন

হিজবুল্লাহ হামলা বন্ধ করলে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত ইসরায়েল ও লেবানন

ইসরায়েল ও লেবানন শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া নির্ভর করছে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হামলা সম্পূর্ণভাবে বন্ধের ওপর।

সেই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে এ গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক আলোচনার পর গতকাল এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ২২ জুনের পর দু’পক্ষ আবারও পরবর্তী দফার আলোচনায় বসবে। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা এ দুই দেশ কিছু পাইলট জোন বা পরীক্ষামূলক এলাকা তৈরিতেও সম্মত হয়েছে। এসব এলাকায় কোনো অরাষ্ট্রীয় পক্ষ বা সশস্ত্র গোষ্ঠী থাকতে পারবে না। শুধু লেবাননের সশস্ত্র বাহিনী এলাকাগুলোর একক নিয়ন্ত্রণ নেবে। যুদ্ধবিরতি নিয়ে এ সমঝোতার দিনও সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন।

রিপোর্ট : শা. মা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ