আগামী অর্থবছরে দেশে প্রথমবারের মতো আরোপ হতে যাচ্ছে সম্পদ কর। তবে, তা ৪ কোটি টাকার উপরের সম্পদের ওপর। অনেকটা সারচার্জের মতোই। সরকার এ খাত থেকে নতুন অর্থবছরে প্রায় ৫ হাজার কোটি টাকা আয় করতে চায়। ব্যবসায়ীরা এ সম্পদ করকে বাড়তি চাপ হিসেবে দেখলেও, অর্থনীতিবিদরা তাগিদ দিলেন কর ন্যায্যতা নিশ্চিতের।
প্রতি বছরই রাজস্ব আদায়ে ঘাটতি থাকায় জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর প্রত্যক্ষ কর বাড়াতে নড়েচড়ে বসেছে। ফলে আসছে বাজেটে রাজস্ব আয় বাড়াতে সারচার্জ বা বাড়তি করের বদলে আরোপ হতে পারে সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স। করদাতাদের ঘোষিত নিট সম্পদের ওপর কর আরোপ করা হবে। শুরুতে তা করদাতার ট্যাক্স ফাইলে ঘোষিত নিট সম্পদের ভিত্তিতেই কর নির্ধারণ হতে পারে।
বর্তমানে কোনো ব্যক্তির ১০০ কোটির টাকার সম্পদ থাকলে তাকে আয়কর দিতে হয় ২০ লাখ টাকা। সেক্ষেত্রে সর্বোচ্চ হারে সারচার্জ হয় ৭ লাখ টাকা। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, সম্পদ কর চালু হলে ওই ১০০ কোটির ওপর কর দাঁড়াবে ১ কোটি টাকা। তবে, এ নিয়ে শঙ্কিত উদ্যোক্তারা।
বিশ্লেষকরা সতর্ক করে বলেন, ফাঁকিবাজদের করের আওতায় আনা না গেলে কোনও উদ্যোগই সফল হবে না।
সম্পদ কর সংগ্রহে সরকারের সক্ষমতা না থাকলে অর্থ পাচারের ঝুঁকি রয়েছে বলেও মত প্রকাশ করেন অর্থনীতিবিদরা।
রিপোর্ট :সে. মা/মা. হা