ATN
শিরোনাম
  •  

মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

         
মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার গেটের সামনে থেকে দুই বোনের ছিনতাইয়ের আলোচিত ঘটনায় করা মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই হওয়া কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। এদিকে, আলাদা অভিযানে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপহরণ চক্রের ৭ সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ফজলুল করিম (তেজগাঁও বিভাগ), ডিএমপি।

ঈদ উদযাপন শেষে গত ৩১ মে ভোরে ঢাকায় ফিরে মোহাম্মদপুরে নিজ বাসার গেটের সামনে ছিনতাইয়ের শিকার হন দুই বোন। সিসিটিভিতে ধারণ হওয়া সেই ঘটনার দৃশ্যে দেখা যায় বাড়ির গেট খোলার অপেক্ষায় ছিলেন দুই বোন ও অটোরিক্সা চালক। তখন একটি পিকআপ ট্রাক এসে তাদের কাছাকাছি দাঁড়ায়। ট্রাক থেকে চাপাতি হাতে নেমে আসে দুজন। যারা ভয় দেখিয়ে লাগেজ ও মোবাইল ফোন ছিনতাই করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ের ফুটেজ ছড়িয়ে পড়লে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা শুরু হয়। ছিনতাইয়ের ঘটনায় মামলার পর তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুতই আনোয়ার হোসেন নামে এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জুয়েল নামে আরেক ছিনতাইকারীকে। ছিনতাইয়ের সময় ব্যবহৃত পিকআপ ট্রাকের মালিক ও চালক এই ঘটনার সাথে জড়িত দাবি করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে জুয়েলের নামে ৫টি মামলা রয়েছে।

এদিকে, আলদা অভিযানে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপহরণ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা নির্জন এলাকার গলি ব্যবহারকারি পথচারিদের ধরে নিয়ে হুমকি দিয়ে টাকা আদায় করতো।

ছিনতাইয়ের একাধিক ঘটনায় নগরবাসি যখন নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায়, তখন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, ইতোমধ্যে তাদের টহল বাড়ানো হয়েছে। নাগরিকদের ভীত হওয়ার কোনো কারণ অন্তত নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ফজলুল করিম (তেজগাঁও বিভাগ)।

রিপোর্ট : স. আ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ