ATN
শিরোনাম
  •  

ইবোলা আতঙ্কে চিলির বিপক্ষে ডিআর কঙ্গোর প্রীতি ম্যাচ বাতিল

         
ইবোলা আতঙ্কে চিলির বিপক্ষে ডিআর কঙ্গোর প্রীতি ম্যাচ বাতিল

ইবোলা আতঙ্কে চিলির বিপক্ষে ডিআর কঙ্গোর প্রীতি ম্যাচ বাতিল

বিশ্বকাপের আগে চিলির বিপক্ষে ডিআর কঙ্গোর প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় ম্যাচটি আয়োজনের অনুমতি দেননি স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৯ জুন।

মেয়র হুয়ান ফ্রাঙ্কো এক বার্তায় বলেছেন, এটি ‘সতর্কতামূলক পদক্ষেপ’। আন্দালুসিয়া অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সুপারিশ মেনেই তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

জিব্রাল্টার সীমান্তের কাছাকাছি অবস্থিত ৬৫ হাজার জনসংখ্যার শহর লা লিনিয়া। গত মাসে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেয় আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে। সে কারণে বিশ্বকাপের আগে নিজ দেশ থেকে অনুশীলন ক্যাম্প বেলজিয়ামে সরিয়ে নিয়েছে তারা কঙ্গো ফুটবল দল।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বেলজিয়ামের লিয়েজেতে আজ রাতে দলটির আরেকটি ম্যাচ খেলার কথা রয়েছে। সেই ম্যাচে ডিআর কঙ্গোর প্রতিপক্ষ ডেনমার্ক। ১৯৭৪ বিশ্বকাপে জায়ারে নামে অংশ নেওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ডিআর কঙ্গো।

রিপোর্ট : কা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ