ATN
শিরোনাম
  •  

মমতার বক্তব্যের জবাব দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ আসামিদের ফেরত আনা: শামা ওবায়েদ

         
মমতার বক্তব্যের জবাব দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ আসামিদের ফেরত আনা: শামা ওবায়েদ

শামা ওবায়েদ। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দেওয়ার চেয়ে আসামিদের ফিরিয়ে আনতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

ওসমান হাদীর নাম না নিলেও, এই হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে পশ্চিম বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মঙ্গলবার একটি রাজনৈতিক কর্মসূচীতে এমন বক্তব্য দেন।

তার বক্তব্যের পরই বাংলাদেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। রাজনৈতিক নেতারাও কথা বলেন মমতার অভিযোগ নিয়ে।

তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এর জবাব দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আসামিদের ফেরত আনা।

বুধবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, হাদী হত্যায় অভিযুক্ত আসামিদের ফেরত আনতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতিবাচক যোগাযোগ হয়েছে।

রিপোর্ট : অপু/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ