দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (০৩) বুধবার দুপুরে উপজেলার জোয়ার কালীর বাজারে নদীর বালুমহালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মান্না ইসলাম (৪৫) ও তার ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩৫)। তারা রাজধানীর মিরপুর -১১ নম্বর এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে ছিলেন।
নিহতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম ইসলাম। তার সঙ্গে বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। বুধবার দুপুরে তারা খানসামার ঐতিহ্যবাহী লিচুবাগান দেখতে আসেন। পরে দুপুর ১টার দিকে জোয়ার কালীর বাজার এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে নিখোঁজ হন। ওই সময় তাদের সঙ্গে থাকা স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৩টার দিকে নদী থেকে দুই ভাইকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই পানিতে ডুবে মারা গেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু সায়েম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুই ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
খানসামা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্ট : শা/মা. হা