ATN
শিরোনাম
  •  

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিজেও লাশ হয়ে ফিরলেন

         
স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিজেও লাশ হয়ে ফিরলেন

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিজেও লাশ হয়ে ফিরলেন

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে, সড়ক দুর্ঘটনায় নিজেও লাশ হয়ে ফিরলেন জাহানারা বেগম। এই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আকবার হোসেনও প্রাণ হারান এবং আরও পাঁচজন আহত হন।

আজ বুধবার (০৩) সকালে নড়াইল-ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম রাজারবাগ পুলিশ স্টাফ কলেজে কর্মরত এসআই আবু তাহেরের মা এবং ইসমাইল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেনের মৃত্যু হলে অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ নিয়ে যশোরের মাহিদিয়া গ্রামে ফিরছিলেন জাহানারা বেগম। পথে বালিয়াডাঙ্গায় বাদশার গ্যারেজের সামনে একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্সের চালক আকবার হোসেন প্রাণ হারান এবং অপর পাঁচজন আহত হন।

রিপোর্ট : শা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ