ATN
শিরোনাম
  •  

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

         
যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্ত পরিদর্শনে গিয়ে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এনসিপির অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।

আহতদের মধ্যে রয়েছেন, ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।

আজ বুধবার (০৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত থেকে সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ বা ‘পুশইনের’ অভিযোগের প্রতিবাদে আজ (০৩ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় যশোরের সাদিপুর সীমান্ত পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য ছিলো। তবে সিমান্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে সাদিপুর মোড়ে পৌঁছালে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে।

তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দলটি। তার গাড়ী বহরে দুর্বৃত্তদের হামলায় দুপুর ১টায় বেনাপোলের পর্যটন হোটেলের লবিতে প্রেস ব্রিফিং করার কথা থাকলেও তা না করে এলাকা ত্যাগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তের মানুষের দেখার বাংলাদেশে কেউ নেই। এখন থেকে বাংলার দামাল ছেলেরা বিজিবির পাশে দাড়াবে। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর দেওয়া বক্তব্য মিথ্যা বলেও এ সময় দাবি করেন তিনি। সীমান্ত হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তজার্তিক আদালতে বাংলাদেশকে মামলা করতে হবে। ভারতকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ভারত একটি খুনি রাষ্ট্র। আর বিএসএফ একটি খুনি বাহিনী। বাংলাদেশের একটি বড় খুনের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রশ্ন হলো, এত বড় খুনি বাংলাদেশ থেকে পালালো কি করে? বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে যেকোনো সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত-এটাই আমাদের প্রত্যাশা।’ এ সময় এনসিপির জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্ট : আ.আ. শা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ