সান ম্যারিনোতে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। প্রীতি ম্যাচ খেলতে গত সোমবার দেশটিতে পৌঁছায় বাংলাদেশ দল। সেদিনই সামিত সোম ও জায়ান আহমেদ জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দেন।
ম্যাচ সামনে রেখে মঙ্গলবার রাতে জামাল ভূঁইয়াদের সঙ্গে দলে যোগ দিলেন হামজা চৌধুরীও। আজ দলের সঙ্গে অনুশীলনও করবেন হামজা। ২৪ ঘণ্টা ভ্রমণ ক্লান্তির পর ম্যারিনোয় পৌঁছানোর দিনই বাংলাদেশ রিকভারি সেশন করে।
ফিফা প্রীতি ম্যাচে ৫ জুন স্বাগতিক সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির এটাই প্রথম অ্যাসাইনমেন্ট।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস