ATN
শিরোনাম
  •  

বেলুচিস্তানের ৫ জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

         
বেলুচিস্তানের ৫ জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

বেলুচিস্তানের ৫ জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের ৫ জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

বুধবার ( ০৪ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়েছে, গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের ম্যাসটাং, নুশকি, জেহরি, খুজদার এবং কেচ জেলায় অভিযান চালিয়েছে সেনা-পুলিশ যৌথ বাহিনী। গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারগামী একটি ট্রেনে হামলার পর এ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ২৪ মে কোয়েটা থেকে পেশোয়ারগামী সেই ট্রেনটি সেনাকর্মকর্তা, সেনাসদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ ছিল। বোমা-বিস্ফোরণের জেরে ট্রেনটিতে ২৪ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন আরও ৭০ জন।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা ভারতের মদতপুষ্ট এবং তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতার রেকর্ড পুলিশ স্টেশনগুলোতে রয়েছে।

রিপোর্ট : অ. মৈ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ