মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত ও খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামীকাল (০৪ জুন) বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল ও শুক্রবার বাদ জুম্মা সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ বুধবার (০৪ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুন ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, শহীদ হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত ও খুনিদের ফিরিয়ে আনার দাবিতে ইনকিলাব মঞ্চ চূড়ান্ত প্রতিবাদেরর জন্য রাজপথে নেমেছে ইনকিলাব মঞ্চ। ভারতের সঙ্গে মিলে যারা এই খুনের হত্যাকারীদের সেইফ এক্সজিট দিয়েছে খুনের দায় তাদেরও নিতে হবে। মামলার রিপোর্ট দাখিলের তারিখ আর পেছাতে দেয়া হবে না উল্লেখ করে হত্যাকারীদের কবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে স্পষ্ট তারিখ জানানোর দাবি করেন তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা