ATN
শিরোনাম
  •  

ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

         
ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩ জুন) সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

বন্দর সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে গত ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ৮ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ (বুধবার) সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন জানান, ছুটি শেষে ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এতে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

তিনি আরও জানান, ছুটির সময় বন্দরের ভেতরে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

সূত্র: ইউএনবি

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ