ATN
শিরোনাম
  •  

দীর্ঘ ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ, মাদ্রাসায় ক্লাস শুরু ১৪ জুন

         
দীর্ঘ ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ, মাদ্রাসায় ক্লাস শুরু ১৪ জুন

দীর্ঘ ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ, মাদ্রাসায় ক্লাস শুরু ১৪ জুন

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামী রবিবার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় পাঠদান শুরু হবে। টানা দুই সপ্তাহের বেশি সময়ের ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটির শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন)। তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো খুলবে ৭ জুন।

শিক্ষাপঞ্জির তথ্য অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে। ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। পরদিন সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই ছুটির আমেজে প্রবেশ করে।

অন্যদিকে দেশের মাদ্রাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোর ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদ্রাসাগুলোতে আবারও শ্রেণি কার্যক্রম শুরু হবে।

ফলে মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ